Published : 17 Jul 2022, 03:07 PM
হোয়াটসআপের নতুন এই ফিচারটি চিহ্নিত করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ‘ডব্লিউএবেটাইনফো’। পাশাপাশি, ব্যবহারকারীর জন্য ইমোজি রিয়েকশনের মতো বেশ কিছু নতুন আপডেট এনেছে মেটা মালিকানাধীন মেসেজিং সেবাটি।
ফিচারটি এখনও চালু হয়নি, এমনকি বেটা সংস্করণ পরীক্ষকদের জন্যেও নয়। তবে ‘ডব্লিউএবেটাইনফো’র শেয়ার করা স্ক্রিনশট টেক্সট, ফটো এবং ভিডিও অপশনের পাশে একটি মাইক্রোফোন বাটন দেখাচ্ছে।
বর্তমান অবস্থা
বর্তমানে হোয়াটসঅ্যাপের বার্তায় ব্যবহারকারী ‘ভয়েস নোট’ বা ‘অডিও ফাইল’ পাঠাতে পারেন। তবে, এসব নোট বা ফাইল বিস্তৃতভাবে শেয়ার করা যায় না ব্যবহারকারীর ‘কন্টাক্টস’-এর সঙ্গে। ফিচারটি একবার চালু হলে এই পরিস্থিতি পাল্টে যাবে বলে ধারণা করছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার।
স্টেটাস ফাংশনটি এখন পুরোপুরি বদলে স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামের ‘স্টোরিজ’ ফিচারের মতো দেখায়, যেখানে ব্যবহারকারী এক লাইনের টেক্সট, ছবি অথবা শর্ট ভিডিও পোস্ট করলে সেটি ২৪ ঘন্টার জন্য ব্যবহারকারীর পরিচিতদের দেখাবে। এ ছাড়া, ব্যবহারকারী চাইলে হাতে গোনা কয়েকটি ‘কন্টাক্টস’-এ তার স্টেটাস দেখাতে পারেন।
হোয়াটসআপের নতুন ‘ভয়েস স্টেটাস’ আপডেটেও সময়সীমা এবং গোপনতা সেটিংস থাকতে পারে। কিন্তু অ্যাপের ভেতর ফিচারটি কেমন দেখাবে, সেটিও বিবেচনার বিষয়। তাই, ফিচারটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্যবহারকারীকে।