১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওটিটিতে ‘ব্রাজেন্টিনা ক্লাব’: ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে উন্মাদনা

এই সিরিজের মাধ্যমে প্রথমবার অভিনয় করলেন ফুটবলার জামাল ভূঁইয়া।

ওটিটিতে ‘ব্রাজেন্টিনা ক্লাব’: ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে উন্মাদনা
‘ব্রাজেন্টিনা ক্লাব’ সিরিজের পোস্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 11:32 AM

Updated : 11 Sep 2026, 03:36 PM

বিশ্বকাপ ঘিরে দুই দল ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের তর্ক-বিতর্ক, খুনশুঁটি ও আবেগ ঘিরে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হয়েছে ওয়েব সিরিজ 'ব্রাজেন্টিনা ক্লাব'।

আইস্ক্রিনে আট পর্বের এই সিরিজটি চলছে মঙ্গলবার থেকে। সিরিজের প্রতি পর্বের দৈর্ঘ্য ২৫ মিনিট।

'ব্রাজেন্টিনা ক্লাব' নির্মাণ করেছেন তারিক মুহাম্মাদ হাসান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফুটবলার জামাল ভূঁইয়া, তাসনুভা তিশা, লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, সহীদ উন নবী ও ইশতিয়াক আহমেদ রোমেল।

সিরিজটি নিয়ে নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান বলেন, "ওয়ার্ল্ডকাপ উত্তেজনার মধ্যে বাংলাদেশের মহল্লায় মহল্লায় মজার মজার যে কাণ্ড ঘটে, তা-ই দেখানো হয়েছে এতে। খুব সাধারণ গল্পগুলো আমরা মজা করে তুলে এনেছি।"

এর আগে বিজ্ঞাপনে দেখা গেলেও এই সিরিজের মাধ্যমে প্রথমবার অভিনয় করলেন ফুটবলার জামাল ভূঁইয়া।  

অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে জামাল ভূঁইয়া বলেন, "পুরো বিষয়টি বেশ ম্যাজিক্যাল লেগেছে। ক্যামেরার সামনে অভিনয়ের ব্যাপারটা সহজ নয়। আমার অভিনয় দেখে দর্শকেরা মজা করুক, মিমস বানাক, ট্রল করুক; তাতে কোনো আপত্তি নেই।"