Published : 03 Jan 2017, 06:26 PM
প্রতিষ্ঠানটির কিছু সার্ভার সংযোজিত সেকেন্ডটির সঙ্গে নিজেদের সমন্ময় করতে পারেনি। ফলে প্রতিষ্ঠানটির কিছু গ্রাহক ২০১৭ সাল শুরু হওয়ার প্রথম কিছু ঘণ্টার জন্য সাইটটিতে প্রবেশ করতে ব্যর্থ হয় এমনটি জানিয়েছে বিবিসি।
এই সেকেন্ডটি পৃথিবীর আবর্তণে ধীরগতি পূরণে যোগ করা হয় এবং এটি জিএমটি (গ্রিনিচ মিন টাইম) অনুসরণকারী বিভিন্ন দেশের ‘টাইম কিপিং’ (সময় নিবন্ধন করা) এ সাহায্য করে। ক্লাউডফ্লেয়ার-এর একটি বিবৃতিতে জানানো হয়, তাদের প্রোকৌশলীরা ক্ষতিগ্রস্থ সার্ভারগুলোর সমস্যা ৯০ মিনিটের মধ্যে সমাধান করেছেন। যেসব গ্রাহক এই সমস্যার স্বীকার হয়েছেন তারা একটি এরর মেসেজ পেয়েছেন যেখানে বলা হয়েছে- ‘পৌছানো সম্ভব হচ্ছে না’। কিন্তু গ্রাহকরা যে পেজে ভিজিট করতে চেয়েছিল তা দেখানো হয়নি।
প্রতিষ্ঠানটি জানায়, সমস্যা চলাকালীন গ্রাহকদের অনুরোধের মাত্র এক শতাংশ ক্ষতিগ্রস্থ হয়।
ক্লাউডফ্লেয়ার নামের এই প্রতিষ্ঠানটির প্রধান কাজ হচ্ছে গ্রাহকের অনুরোধকৃত সাইটিতে প্রবেশকে আরও দ্রুত করা এবং সাইটে প্রবেশের সময় যে কোনো ম্যালওয়্যার ও আক্রমণ বন্ধ করা।