রাজধানীতে বুলডোজারে পিষ্ট হয়ে নারীর মৃত্যু
ওই নারীর পরিচয় জানা যায়নি।
রাজধানীর লালবাগ থানার ঘোড়াপট্টি এলাকায় বুলডোজারে পিষ্ট হয়ে ষাটোর্ধ্ব এক নারীর প্রাণ গেছে।
বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ওই নারীর পরিচয় জানা যায়নি।
লালবাগ থানার এসআই আনিছুর রহমান বলেন, “সন্ধ্যার দিকে ঘটনাস্থলের পাশেই ডিউটি চলছিল। সেসময় লোকমুখে জানতে পারি রাস্তা পারাপারের সময় বুলডোজারের নিচে চাপা পড়েছেন এক বৃদ্ধা। পরে গিয়ে দেখি দেহটি ছিন্নভিন্ন হয়ে গেছে।”
এ ঘটনায় বুলডোজারটি জব্দের কথা জানিয়েছে পুলিশ।
