Published : 30 Dec 2016, 07:45 PM
ব্যবসায়-বাণিজ্যবিষয়ক প্রকাশনা বিজনেস ইনসাইডার জানিয়েছে, গাড়ি চালনাকালে চালককে ফেইসটাইম অ্যাপটি ব্যবহার করা থেকে বিরত রাখতে একটি পেটেন্ট রয়েছে অ্যাপলের। কিন্তু সে প্রযুক্তি আনতে পারেনি প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতে চলতি বছর ডিসেম্বরের শুরুতে এই মামলা করা হয়। ২০১৪ সালে টেক্সসে বড়দিনের উৎসবের সময় একটি দূর্ঘটনার প্রসং আনা হয়েছে এতে।
মামলার নথিতে বলা হয়েছে, চালক মোটরযান চালনার সময় তার “আইফোন ৬এস প্লাসে ‘ফেইসটাইম’ অ্যাপলিকেশন ব্যবহার করতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন” এবং ঘণ্টায় ৬৫ মাইল বেগে একটি যানের পেছনে ধাক্কা দেন।
সামনে থাকা ঐ গাড়িতে বেথানি এবং জেমস মোডিসেট এবং তাদের দুই সন্তান যাত্রা করছিলেন। পরে মারাত্মক আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়।
মামলাটি বেদনদায়ক হলেও এতে অ্যাপলকে কেন টানা হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। মোডিসেট-এর উকিল জানান, তাদের এমন প্রযুক্তি রয়েছে যা এই দূর্ঘটনা থামাতে পারতেন। কিন্তু তারা (অ্যাপল) তা প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে।
২০০৮ সালে অ্যাপল এমন ধরনের একটি পেটেন্ট ফাইল করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পেটেন্ট মোতাবেক তাদের লকআউট ফিচারের মাধ্যমে চালকরা মোটর যান চালনাকালে আইফোনে ফেইসটাইম অ্যাপ ব্যবহার করতে পারবেন না।
এ বিষয়ে জানতে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।