২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চোটে মৌসুম শেষ রোনালদোর আল নাস্‌র সতীর্থ তালিসকার

পরের মৌসুমে শক্তভাবে ফিরে আসার প্রত্যয় জানালেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

চোটে মৌসুম শেষ রোনালদোর আল নাস্‌র সতীর্থ তালিসকার

ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে আন্দেরসন তালিসকা (ডানে)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2024, 12:43 AM

Updated : 06 Mar 2024, 12:43 AM

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বড় এক ধাক্কা খেয়েছে সৌদি প্রো লিগের দল আল নাস্‌র। ঊরুর চোটে মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আন্দেরসন তালিসকা। 

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আল-আইনের বিপক্ষে দলের ১-০ গোলে হারের ম্যাচে খেলতে পারেননি তালিসকা। চোটে মৌসুম শেষের কথা পরদিন নিজেই সামাজিক মাধ্যমে জানান ৩০ বছর বয়সী এই ফুটবলার। 

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাস্‌রের হয়ে ২৫ ম্যাচে ২৫ গোল করেছেন তালিসকা। আগামী মৌসুমে শক্তভাবে ফিরে আসার প্রত্যয় তার কণ্ঠে। 

“চোট খেলারই অংশ, কিন্তু আমার ইচ্ছাশক্তি আরও প্রবল! এখন পুনর্বাসনের শুরু এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পরের মৌসুমে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব, যাতে আল নাস্‌রের সাফল্যে আরও বেশি অবদান রাখতে পারি।” 

ইতালিতে পুনর্বাসন প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন তালিসকা। 

২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগে দুইয়ে আছে আল নাস্‌র। শীর্ষে থাকা আল-হিলালের চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে আছে তারা।