১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ার সেরা হয়ে অনন্য বেইরানভান্দ

আর ইরানের পঞ্চম ফুটবলার হিসেবে এই স্বীকৃতি পেলেন ৩৪ বছর বয়সি গোলরক্ষক।

এশিয়ার সেরা হয়ে অনন্য বেইরানভান্দ

এএফসি প্রেসিডেন্ট সালমান বিন ইব্রাহিম আল খলিফা ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মাঝে পুরস্কার হাতে আলিরেজা বেইরানভান্দ। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 09:08 PM

Updated : 19 Nov 2026, 09:08 PM

প্রথম গোলরক্ষক হিসেবে এশিয়ার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আলিরেজা বেইরানভান্দ।

ব্যাংককে বৃহস্পতিবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের বার্ষিক অনুষ্ঠানে বেইরানভান্দকে এই মহাদেশের বর্ষসেরা ফুটবলার ঘোষণা করা হয়। নারী ফুটবলে সেরার পুরস্কারটি জিতেছেন উত্তর কোরিয়ার ফরোয়ার্ড কিম কিয়ং ইয়ং।

১৯৯৪ সালে পুরস্কারটি দেওয়া শুরুর পর থেকে, ইরানের পঞ্চম ফুটবলার হিসেবে এই স্বীকৃতি পেলেন ৩৪ বছর বয়সি বেইরানভান্দ। তার আগে ইরানের অন্য চার বিজয়ী হলেন- খোদাদাদ আজিজি, আলি দাইয়ি, মেহদি মাহদাভিকিয়া, আলি কারিমি।

বিবেচিত সময়ে জাতীয় দল ও ক্লাব ফুটবলে নজরকাড়া পারফরম্যান্সের জন্য পুরস্কারটি পেয়েছেন বেইরানভান্দ। সেরা হওয়ার লড়াইয়ে তিনি হারিয়েছেন সৌদি আরবের দুই ফুটবলার ফেরাস আল-বারিকান ও সেলিম আল-দাওসারিকে।

গত বিশ্বকাপেও দারুণ পারফর্ম করেন ইরান গোলরক্ষক। উত্তর আমেরিকার ওই আসরে জোরাল সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত নকআউট পর্বে উঠতে পারেনি তার দেশ। গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে তিনটিতেই ড্র করে তারা; নিউ জিল্যান্ডের সঙ্গে ২-২, বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য এবং মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা, সবগুলো ম্যাচেই পুরোটা সময় খেলেন বেইরানভান্দ।