ছবির গল্পে এমবাপের রেকর্ড ও ফ্রান্সের দুর্দান্ত জয়
প্রথমার্ধে হলো না কিছুই। দ্বিতীয়ার্ধে হলো অনেক কিছু। দারুণ দুটি গোল করে নতুন এক রেকর্ড গড়লেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপের গোলের তালিকায় ছাড়িযে গেলেন পেলে-মেসিদের। বদলি নেমেই জালে পাঠালেন ব্র্যাডলি বার্কোলা। তাদের নৈপুণ্যে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপে শূভসূচনা করল ফ্রান্স। ছবি: রয়টার্স