২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়াম ও ইরান প্রথমবার

এই দুই দলের কেউই এখনও এবারের বিশ্বকাপে জয় পায়নি।

বেলজিয়াম ও ইরান প্রথমবার
অনুশীলনে বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 09:43 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

এবারের বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও ইরান।

ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত ১টায়।

আসরে প্রথম ম্যাচে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করে বেলজিয়াম। নিউ জিল্যান্ডের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়ে ২-২ সমতায় শেষ করে ইরান।

আসন্ন ম্যাচের আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান।

১

আন্তর্জাতিক ফুটবলে এটিই হবে বেলজিয়াম ও ইরানের প্রথম সাক্ষাৎ।

৩

বিশ্বকাপে বেলজিয়াম তাদের সবশেষ তিন ম্যাচে জিততে পারেনি (২ ড্র, ১ হার)। যেখানে প্রতিযোগিতাটিতে এর আগের ১৩ ম্যাচে কেবল দুটিতে জিততে ব্যর্থ হয়েছিল তারা (১১ জয়, ২ হার)।   

আত্মঘাতী গোল বাদ দিলে, ২০২২ সালে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে মিচি বাতসুয়াইয়ের গোলের পর থেকে রেড ডেভিলরা বিশ্বকাপে আর কোনো গোল করতে পারেনি।

৪৬

বিশ্বকাপে বেলজিয়াম গোলের জন্য তাদের সবশেষ ৪৬ শট থেকে একবারও জাল খুঁজে পায়নি। 

১৪

সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ ১৪ ম্যাচে অপরাজিত আছে বেলজিয়াম।

১০

বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে ইরান তাদের ১০ ম্যাচের মধ্যে কেবল একটিতে জিতেছে (২ ড্র, ৭ হার)। যদিও সেই জয়টি এসেছিল সবশেষ ম্যাচে, ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে ওয়েলসের বিপক্ষে ২-০ গোলে জয় পায় তারা।