Published : 10 Jul 2026, 09:07 PM
বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার লক্ষ্যে মুখোমুখি হচ্ছে স্পেন ও বেলজিয়াম।
লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালের ম্যাচটি শুরু হবে ১১ জুলাই ১টায় (এএম)।
এর আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান।
২২
আন্তর্জাতিক ফুটবলে ২২ বার মুখোমুখি হয়েছে এই দুটি দল। যেখানে স্পেনের জয় ১২টি, বেলজিয়ামের পাঁচটি। বাকি পাঁচটি ড্র হয়েছে।
২০১৬ সালের সেপ্টেম্বরে ব্রাসেলসে প্রীতি ম্যাচে স্পেনের ২-০ গোলের জয়ের পর দুই দলের প্রথম সাক্ষাৎ এটি।
১১
১৯৮০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ২-১ গোলে হারের পর থেকে, সব প্রতিযোগিতা মিলিয়ে বেলজিয়ামের বিপক্ষে সবশেষ ১১ ম্যাচে অপরাজিত আছে স্পেন (৯ জয়, দুই ড্র)।
৫
বেলজিয়ামের জন্য উদ্বেগের বিষয় হলো, দুই দলের সবশেষ পাঁচ ম্যাচেই স্পেন জিতেছে, যেখানে ১৩ গোল করার বিপরীতে স্রেফ একটি হজম করেছে স্প্যানিশরা, অর্থাৎ স্কোরলাইন ১৩-১।
৩
বিশ্বকাপে এটি হবে এই দুই দলের তৃতীয় সাক্ষাৎ এবং কোয়ার্টার-ফাইনাল পর্বে দ্বিতীয়। ১৯৮৬ সালে শেষ আটের ম্যাচে ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে জিতে পরের ধাপে যায় বেলজিয়াম। এর চার বছর পর গ্রুপ পর্বের ম্যাচে স্পেন জিতেছিল ২-১ গোলে।
৬
শেষ ষোলোয় পর্তুগালের বিপক্ষে ১-০ গোলের জয়ে স্পেন বিশ্বকাপে টানা ছয় ম্যাচে ক্লিন শিট রেখেছে, যা বিশ্বকাপে রেকর্ড। বিশ্বকাপে টানা ১০ ঘন্টা ৯ মিনিট ধরে কোনো গোল হজম করেনি তারা।
৬
লুইস দে লা ফুয়েন্তের কোচিংয়ে বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ, ইউরো) স্পেন ছয়টি নকআউট ম্যাচের সবকটি থেকেই পরের ধাপে উঠেছে। ইউরোপিয়ান কোনো দলের কোচ হিসেবে নিজের প্রথম সাত বা এর বেশি এমন ম্যাচে পরের ধাপে যেতে পেরেছেন কেবল দুজন: ভিত্তোরি পৎসো (ইতালির হয়ে প্রথম আটটি, ১৯৩৪-১৯৩৮) ও ভিসেন্তে দেল বস্ক (স্পেনের হয়ে প্রথম সাতটি, ২০১০-২০১২)।
৩৫
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৫ ম্যাচে অপরাজিত আছে স্পেন (২৬ জয়, ৯ ড্র)।