২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপে সুইজারল্যান্ড

গ্রানিত জাকা, জেরদান শাচিরি, ইয়ান সমেরদের নিয়ে চূড়ান্ত দল সাজিয়েছেন কোচ মুরাত ইয়াকিন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2022, 10:37 PM

Updated : 09 Nov 2022, 10:37 PM

কাতার বিশ্বকাপে অভিজ্ঞদের ওপরই আস্থা রেখেছেন সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন। গ্রানিত জাকা, জেরদান শাচিরিদের নিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত দল দিয়েছেন তিনি।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে পাঁচ দলের ‘সি’ গ্রুপে চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে পেছনে ফেলে সরাসরি কাতারের টিকেট নিশ্চিত করে সুইজারল্যান্ড।

আট ম্যাচে সুইসদের জয় পাঁচটি, ড্র তিনটি; যার দুটি ইউরোপ চ্যাম্পিয়ন ইতালির সঙ্গে। আট ম্যাচে তারা গোল হজম করে স্রেফ দুটি।

গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে কোয়ার্টার-ফাইনালে খেলেছিল সুইজারল্যান্ড।

গত দুটি বিশ্বকাপে সুইজারল্যান্ড বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকে। সবশেষ রাশিয়া আসরের মতো এবারও তাদের গ্রুপে পড়েছে ব্রাজিল ও সার্বিয়া। ‘জি’ গ্রুপের অন্য দল ক্যামেরুন।

আগামী ২৪ নভেম্বর কামেরুনের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সুইজারল্যান্ড।

বিশ্বকাপের সুইজারল্যান্ড দল:

গোলরক্ষক: গ্রেগর কোবেল (বরুশিয়া ডর্টমুন্ড), ফিলিপ কুন (সালসবুর্ক), ইয়োনাস ওমলিন (মোঁপেলিয়ে), ইয়ান সমের (বরুশিয়া মনশেনগ্লাডবাখ)

ডিফেন্ডার: মানুয়েল আকনজি (ম্যানচেস্টার সিটি), ইরে জোমের্ত (ভালেন্সিয়া), নিকো এলভেদি (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), এদমিলসন ফের্নান্দেস (মাইন্স), রিকার্দো রদ্রিগেস (তোরিনো), ফাবিয়ান শার (নিউক্যাসল ইউনাইটেড), সিলভান উইডমার (মাইন্স)

মিডফিল্ডার: মিচেল এবিশার (বোলোনিয়া), ক্রিস্তিয়ান ফাসনাখট (ইয়াং বয়েজ), ফাবিয়ান ফ্রেই (বাসেল), রেমো ফ্রয়লার (নটিংহ্যাম ফরেস্ট), আরদুন ইয়াশারি (লুসার্ন), ফাবিয়ান রিডার (ইয়াং বয়েজ), জেরদান শাচিরি  (শিকাকো ফায়ার), জিব্রিল সো (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট) রেনাতো স্তেফান (লুগানো), গ্রানিত জাকা (আর্সেনাল)

ফরোয়ার্ড: ব্রিল এমবোলো (মোনাকো),  নোয়া ওকাফোর (সালসবুর্ক), হারিস সেফেরোভিচ (গালাতাসারাই) রুবেন ভার্গাস (আউক্সবুর্ক)।