চোটে মাঠের বাইরে জাকা
ফলে এই বছরে আর জাতীয় দলের হয়ে খেলা হচ্ছে না এই সুইস মিডফিল্ডারের।
চোট ছোবল দিয়েছে গ্রানিত জাকার শরীরে। ফলে উয়েফা নেশন্স লিগে সুইজারল্যান্ডের শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না এই মিডফিল্ডার।
এবারের আন্তর্জাতিক বিরতিতে স্লোভেনিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে সুইজারল্যান্ড। এর আগে ৩৪ বছর বয়সি জাকার পায়ের পেশিতে চোটের খবর দিল সুইস ফুটবল ফেডারেশন।
গত সেপ্টেম্বর-অক্টোবরে জাতীয় দলের চার ম্যাচের জন্য ডাক পেলেও, কোভিড-১৯ টিকার ভুয়া সনদ দেওয়ার দায়ে স্কোয়াড থেকে বাদ পড়েন জাকা। এবার ফেরার সম্ভাবনা তৈরি হলেও, চোটের আঘাতে তা আর হচ্ছে না।
২০১১ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক থেকে সুইজারল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ১৫২ ম্যাচ খেলেছেন জাকা।
আগামী শুক্রবার স্লোভেনিয়া ও সোমবার স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে সুইজারল্যান্ড।
এবারের নেশন্স লিগে প্রথম চার ম্যাচে সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে ‘বি’ লিগের ১ নম্বর গ্রুপের শীর্ষে আছে।
