২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে স্পেনের সামনে ফ্রান্স

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে নরওয়ের বিপক্ষে খেলবে ইংল‍্যান্ড।

শেষ আটে স্পেনের সামনে ফ্রান্স

টানা চার বছর বিভিন্ন প্রতিযোগিতায় ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 06:25 PM

Updated : 20 Nov 2026, 06:25 PM

গত বিশ্বকাপে সেমি-ফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সকে আবার সামনে পেয়েছে স্পেন। উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে ইউরোপের এই দুই পরাশক্তি।

ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের ড্রয়ে শুক্রবার জিনেদিন জিদানের দলকে পেয়েছে লুইস দে লা ফুয়েন্তের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। স্প‍্যানিশ গণমাধ‍্যমের দৃষ্টিতে সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে সম্ভাব‍্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষ পেয়েছে স্পেন।

আগামী ২৫ থেকে ২৭ মার্চ হবে প্রথম লেগ। ফিরতি লেগ হবে ২৮ থেকে ৩০ মার্চ। ঘরের মাঠে প্রথম লেগ খেলবে দে লা ফুয়েন্তের দল। ফিরতি লেগে খেলতে হবে প‍্যারিসে।

গত বিশ্বকাপে চমক দেখানো নরওয়েকে সামনে পেয়েছে ইংল‍্যান্ড। নেশন্স লিগের গত আসরের চ‍্যাম্পিয়ন পর্তুগাল খেলবে নেদারল‍্যান্ডসের বিপক্ষে। আরেক কোয়ার্টার-ফাইনালে জার্মানির প্রতিপক্ষ বেলজিয়াম।

নেদারল‍্যান্ডস ও পর্তুগালের লড়াইয়ে জয়ী দল খেলবে স্পেন ও ফ্রান্স ম‍্যাচের জয়ী দলের বিপক্ষে।

আরেক সেমি-ফাইনালে বেলজিয়াম ও জার্মানি ম‍্যাচের জয়ী দল খেলবে নরওয়ে ও ইংল‍্যান্ড ম‍্যাচের জয়ী দলের বিপক্ষে।

টানা চার বছর বিভিন্ন প্রতিযোগিতায় ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন। ২০২৪ ইউরো, ২০২৫ নেশন্স লিগ এবং এবারের বিশ্বকাপে এরই মধ‍্যে নিজেদের আধিপত‍্য দেখিয়েছে তারা। পরের বছর সেই ধারাবাহিকতা ধরে রাখায় চোখ তাদের।

নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের লাইনআপ:

স্পেন-ফ্রান্স

ইংল‍্যান্ড-নরওয়ে

পর্তুগাল-নেদারল‍্যান্ডস

জার্মানি-বেলজিয়াম