ফ্রান্সের সঙ্গী হতে যে সমীকরণ
বিশ্ব চ্যাম্পিয়নদের নকআউট পর্ব নিশ্চিত, বাকি একটি পজিশনের জন্য লড়াইয়ে ৩ দল।
গ্রুপ পর্বের শেষ রাউন্ডের দুটি ম্যাচ শুরু হবে একই সময়ে। ম্যাচের বাঁকে বাঁকে পাল্টে যেতে পারে সমীকরণ। তাই চোখ রাখতে হতে পারে অন্য ম্যাচেও।
গ্রুপ ‘ডি’: ফ্রান্সের নকআউট পর্ব নিশ্চিত, বাকি একটি পজিশনের জন্য লড়াইয়ে ৩ দল।
শেষ রাউন্ডে মুখোমুখি তিউনিসিয়া-ফ্রান্স ও অস্ট্রেলিয়া ডেনমার্ক।
ফ্রান্স:
>> ড্র করলেই গ্রুপ সেরা হবে তারা।
>> হারলেও গ্রুপ সেরা হওয়ার সুযোগ থাকবে তাদের; তবে সেক্ষেত্রে অন্য ম্যাচটি ড্র হতে হবে।
>যদি ফ্রান্স হারে এবং অস্ট্রেলিয়া জিতে, তখন তাদের পয়েন্ট সমান ৬ হওয়ায় দেখা হবে গোল ব্যবধান। অস্ট্রেলিয়ার গ্রুপ সেরা হতে হলে বর্তমানের ৬ গোলের ব্যবধান ঘোচাতে হবে।
অস্ট্রেলিয়া:
>> ভাগ্য নিজেদের হাতে রেখে শেষ ষোলোয় উঠতে জিততেই হবে অস্ট্রেলিয়ার।
>> ড্র করলেও সুযোগ থাকবে; সেক্ষেত্রে অবশ্যই অন্য ম্যাচটি ড্র হতে হবে অথবা তিউনিসিয়ার হারতে হবে।
ডেনমার্ক:
>> জিততেই হবে। সঙ্গে প্রার্থনা করতে হবে যেন অন্য ম্যাচটি ড্র হয় কিংবা ফ্রান্স জেতে।
>আবার তিউনিসিয়া জিতলেও সুযোগ থাকবে, সেক্ষেত্রে দুই দলের পয়েন্ট হবে সমান। তখন দেখা হবে গোল ব্যবধান (বর্তমানে যা সমান -১), এরপর কারা বেশি গোল করেছে। এসবে ব্যবধান না গড়লে দেখা হবে মুখোমুখি লড়াই, কিন্তু তাদের মধ্যে ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় সবশেষে আসবে ফেয়ার প্লে।
তিউনিসিয়া:
>> জিততেই হবে। সঙ্গে প্রার্থনা করতে হবে যেন অন্য ম্যাচটি ড্র হয়।
>> আবার নিজেরা জিতলে এবং অন্য ম্যাচে ডেনমার্ক জিতলে দুই দলের পয়েন্ট হবে সমান ৪। তখন দেখা হবে গোল ব্যবধান (বর্তমানে যা সমান -১), এরপর কারা বেশি গোল করেছে। এসবে ব্যবধান না গড়লে দেখা হবে মুখোমুখি লড়াই, কিন্তু তাদের মধ্যে ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় সবশেষে আসবে ফেয়ার প্লে।
