২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির আরেক কীর্তি

বিশ্বকাপে নতুন আরেক চূড়ায় উঠলেন আর্জেন্টিনা অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2022, 09:43 PM

Updated : 19 Dec 2022, 05:46 AM

কাতার বিশ্বকাপে অসাধারণ পথচলায় আরেকটি কীর্তি গড়লেন লিওনেল মেসি। প্রায় একশ বছরের বিশ্বকাপ ইতিহাসে যেখানে পা পড়েনি আর কারও।   

প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্ব মঞ্চে ২০ গোলে সম্পৃক্ত (গোল ও অ্যাসিস্ট) রইলেন মেসি। লুসাইল স্টেডিয়ামে ফাইনালে রোববার ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি গোলে এই অর্জন ধরা দেয় রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী তারকার।

চলতি আসরে এটি মেসির ষষ্ঠ গোল। পাঁচ আসর মিলিয়ে তার গোল হলো ১২টি। সঙ্গে অ্যাসিস্ট আছে ৮টি।  

১৯ গোলে সম্পৃক্ত থেকে মেসির পরে আছেন তিন জন- জার্মানির জার্ড মুলার, মিরোস্লাভ ক্লোসা ও ব্রাজিলের রোনালদো।

প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এক আসরে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনালে গোল করলেন ৩৫ বছর বয়সী মেসি।

পুরনো খবর:

মাথেউসকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মেসি