২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ মিশনে কাতারে মেসি-দি মারিয়ারা

দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। মাঠের লড়াই শুরু হতে বাকি আর দুই দিন। এরই মধ্যে কাতারে পৌঁছে গেছে বেশিরভাগ দল। বৃহস্পতিবার আবু ধাবি থেকে দোহায় পা রাখেন লিওনেল মেসি, আনহেল দি মারিয়ারা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2022, 09:42 PM

Updated : 17 Nov 2022, 10:17 PM

Image

আনহেল দি মারিয়া, লিওনেল মেসি ও রদ্রিগো দে পলের ছবিযুক্ত বিমানে চড়ে বৃহস্পতিবার দোহায় পৌঁছায় আর্জেন্টিনা দল। বুধবার আবু ধাবিতে বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলে হারায় তারা।

Image

দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে হাস্যোজ্জ্বল আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

Image

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সম্পূর্ণরূপে অপসারণযোগ্য প্রথম স্টেডিয়ামের সামনে বিশ্বকাপের বিশাল একটি প্রতিকৃতি। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত এই মাঠের নাম স্টেডিয়াম ৯৭৪। যা তৈরি করা হয়েছে শিপিং কন্টেইনার দিয়ে।

Image

আর্জেন্টিনার মতো বৃহস্পতিবার কাতারে পা রাখে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

Image

কাতারের আল শামাল স্টেডিয়ামে ঘাটি গেড়েছে জার্মানি দল। বিশ্বকাপের এই সময় এখানেই অবস্থান করবে তারা।

Image

কাতারের জাতীয় জাদুঘর। বিশ্বকাপ উপভোগ করতে আসা মানুষদের ঘুরে দেখার ভালো একটি স্থান।

Image

আগামী সোমবার ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান। নিজেদের প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি।

Image

রানিং করে গা গরম করে নিচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।

Image

মূল অনুশীলন শুরুর আগে শরীরের জড়তা দূর করতে হাত-পা ছুঁড়ছেন ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার।

Image

অনুশীলনে ফরোয়ার্ড হ্যারি কেইনকে আটকানোর চেষ্টা করছেন ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার।

Image

আগামী মঙ্গলবার প্রথম ম্যাচে তিউনিসিয়ার মুখোমুখি হবে ডেনমার্ক। নিজেদের প্রস্তুতি শুরু করেছেন ক্রিস্তিয়ান এরিকসন ও তার সতীর্থরা।

Image

আহমেদ বিন আলি স্টেডিয়ামে সোমবার ওয়েলসের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে যুক্তরাষ্ট্র। তার আগে মাঠ পর্যবেক্ষণে এসেছেন দলটির খেলোয়াড়রা।

Image

বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে শুরু হবে যুক্তরাষ্ট্র ও ওয়েলসের লড়াই।

Image

সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেমেছেন ওয়েলসের অধিনায়ক গ্যারেথ বেল (বাঁয়ে)। ৬৪ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে দেশটি।

Image

যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে প্রস্তুতি শুরু করেছেন ওয়েলসের তারকা ফুটবলার গ্যারেথ বেল।

Image

বৃহস্পতিবার কাতারে এসে পৌঁছায় মধ্যপ্রাচ্যের আরেক দল সৌদি আরব। আগামী মঙ্গলবার তাদের প্রথম ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে।

Image

অনুশীলনে ফুরফুরে মেজাজে ইংল্যান্ডের ফরোয়ার্ড ফিল ফোডেন।

Image

কাতার বিশ্বকাপের নিরাপত্তা কর্মীদের একটি অংশ।