৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

টেবিল টেনিস: বালকের পর পুরুষ এককেও সেরা রামহিম

জাতীয় টেবিল টেনিসে বালক বিভাগের পর পুরুষ এককেও সেরা হয়েছেন এই তরুণ।

টেবিল টেনিস: বালকের পর পুরুষ এককেও সেরা রামহিম

মেয়েদের এককের সেরা সাদিয়া রহমান মৌ ও পুরুষ এককের চ্যাম্পিয়ন রামহিম লিয়ান বম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2023, 09:32 PM

Updated : 29 Jul 2023, 09:32 PM

অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া বালক বিভাগে সেরা হওয়ার পর পুরুষ বিভাগেও বাজিমাত করেছেন রামহিম লিয়ান বম। জাতীয় টেবিল টেনিসের মেয়েদের এককে সেরা হয়েছেন সাদিয়া রহমান মৌ।

চট্টগ্রামের রাইফেলস ক্লাবে শনিবার পুরুষ এককের ফাইনালে ইমনকে ৪-০ সেটে হারান রামহিম। শুক্রবার বালক এককের ফাইনালে নাফিস ইকবালকে একই ব্যবধানে উড়িয়ে দিয়েছিলেন চট্টগ্রামের হয়ে খেলা এই তরুণ।

নারী এককে অবশ্য লড়াই হয়েছে জমজমাট। সেরার লড়াইয়ে সাদিয়া ইসলাম মৌ ৪-৩ সেটে সোনাম সুলতানা সোমাকে হারিয়েছেন।

মিশ্র দ্বৈতে রামহিম-ঐশ্বী জুটিকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেরা হয়েছেন হৃদয়-খৈ খৈ জুটি। পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হাসিব-হাশেম জুটি।

Image

মহিলা দ্বৈতের চ্যাম্পিয়ন মৌ-সোমা জুটি।

মহিলা দ্বৈতের ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর রাহিমা-সিগমা জুটিকে ৩-২ গেমে হারান সোমা-মৌ জুটি।

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো ৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। ৯টি ইভেন্টের মধ্যে ৬টিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা। দুইটি ইভেন্টে আনসার ও একটিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী।

চট্টগ্রাম চ্যাম্পিয়ন হয়েছে বালক একক, পুরুষ একক, বালিকা একক, মিশ্র দ্বৈত এবং পুরুষ ও নারী দলগত ইভেন্টে। নারী একক ও নারী দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন আনসার। আর সেনাবাহিনী চ্যাম্পিয়ন পুরুষ দ্বৈত ইভেন্টে।