সাফের ক্যাম্পে যোগ দিতে শমিত ঢাকায়
কানাডা প্রবাসী এই মিডফিল্ডার বৃহস্পতিবার ঢাকায় এসেছেন।
সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুরু থেকে দলের সঙ্গে না থাকা শমিত সোম ক্যাম্পে যোগ দিতে এসেছেন বৃহস্পতিবার।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে আগামী ৫ নভেম্বর শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ২০০৩ সালে এই প্রতিযোগিতার প্রথম ও সবশেষ শিরোপা জেতা বাংলাদেশ।
শমিত এ বছরই যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের দল নিউ ইয়র্ক কসমসে। কানাডা প্রবাসী এই মিডফিল্ডার ২০২৫ সালে প্রথম গায়ে জড়ান লাল-সবুজের জার্সি।
ওই বছর জুনে, সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে বাংলাদেশের হেরে যাওয়া ম্যাচ দিয়ে অভিষেক হয় শমিতের। সেই থেকে জাতীয় দলের হয়ে নিয়মিতই খেলছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।
ক্লাবের ব্যস্ততা থাকায় ভুটানের বিপক্ষে ম্যাচে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে পাবে না বাংলাদেশ। তাই শমিত আসায় দলের মাঝমাঠের শক্তি কিছুটা বাড়ল দলের।
