৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

২ বছর পরপরই থাকছে আফ্রিকান নেশন্স কাপ

মূলত আর্থিক কারণেই গত ডিসেম্বরে নেওয়া সিদ্ধান্ত বদলে ফেলল আফ্রিকান ফুটবলের নিয়ন্তা সংস্থা।

২ বছর পরপরই থাকছে আফ্রিকান নেশন্স কাপ

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 06:51 PM

Updated : 30 Oct 2026, 06:51 PM

এক বছর না যেতেই সিদ্ধান্ত বদলে ফেলল কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ); আফ্রিকান কাপ অব নেশন্স আগের মতোই দুই বছর পরপর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা।

শুরু থেকে আফ্রিকার মহাদেশ সেরা টুর্নামেন্টটি দুই বছর পরপর হয়ে আসছিল। কিন্তু গত ডিসেম্বরে সিএএফের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে প্রতিযোগিতাটি হবে চার বছর পরপর।

এর পেছনে বড় কারণ ছিল নতুন টুর্নামেন্ট সিএএফ নেশন্স লিগ, যা দুই বছর পরপর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আফ্রিকান ফুটবলের উন্নয়নের ধারা ধরে রাখতে যে অর্থ দরকার, নেশন্স লিগ থেকে সেই পরিমাণ অর্থ আয় হতে এখনও অনেক বছর সময় লেগে যাবে।

মূলত ওই কারণেই আফ্রিকান কাপ অব নেশন্স আগের মতো দুই বছর পরপর আয়োজনের পরিকল্পনায় ফিরে গেছে সংস্থাটি।

সবশেষ গত বছর মরক্কোয় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটি, যেখানে ঘটনাবহুল ফাইনালে সেনেগাল জিতলেও, পরে তাদের থেকে মুকুট কেড়ে নিয়ে স্বাগতিকদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

আগামী বছর এর পরের আসর যৌথভাবে আয়োজন করবে কেনিয়া, তানজানিয়া ও উগান্ডা।