২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডিয়ান মাস্টার্সে খেলবেন না ‘ক্লান্ত’ জোকোভিচ

আবার কোর্টে নামার আগে আপাতত বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোকোভিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 07:12 PM

Updated : 24 Jul 2023, 07:12 PM

শুরুর আগেই অনেকটা রঙ হারাল কানাডিয়ান মাস্টার্স। ক্লান্তির কারণে এই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ।

পুরুষ এককের রেকর্ড ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচের অংশগ্রহণ না করার বিষয়টি গত রোববার নিশ্চিত করেছে আয়োজকরা।

গত সপ্তাহে উইম্বলডনে পাঁচ সেটের রোমাঞ্চকর ফাইনালে জোকোভিচ হেরে যান এটিপি র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাসের কাছে। আবার কোর্টে নামার আগে আপাতত বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোকোভিচ।

চলতি বছরের প্রথম দুটি গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জিতেছেন ৩৬ বছর বয়সী জোকোভিচ।

কানাডিয়ান মাস্টার্সে এখন পর্যন্ত চারবার চ্যাম্পিয়ন হয়েছেন জোকোভিচ। সবশেষ এই টুর্নামেন্টে তিনি খেলেছেন ২০১৮ সালে।

এটিপি মাস্টার্স ১০০০ প্রতিযোগিতাটি আগামী ৭ অগাস্ট শুরু হয়ে শেষ হবে ১৩ অগাস্ট।