১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফের উয়েফার প্রেসিডেন্ট চেফেরিন

টানা তৃতীয় মেয়াদে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের দায়িত্ব পালন করবেন আলেকসান্দের চেফেরিন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 07:25 PM

Updated : 05 Apr 2023, 07:25 PM

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও উয়েফার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আলেকসান্দের চেফেরিন। এই নিয়ে টানা তৃতীয় মেয়াদে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি।

পর্তুগালের লিসবনে বুধবার উয়েফার গভর্নিং বডির অর্ডিনারি কংগ্রেসে প্রেসিডেন্ট নির্বাচিত হন ৫৫ বছর বয়সী চেফেরিন। স্লোভেনিয়ান এই আইনজীবী চার বছর মেয়াদে ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

চেফেরিন প্রথমবার উয়েফা প্রেসিডেন্ট নির্বাচিত হন ২০১৬ সালে। তখন মিশেল প্লাতিনির স্থলাভিষিক্ত হন তিনি। দুর্নীতির অভিযোগে ২০১৫ সালে ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হন প্লাতিনি। পরে আপিল করে হেরে যাওয়ায় ২০১৬ সালে উয়েফার দায়িত্ব ছাড়েন সাবেক এই ফরাসি ফুটবলার।

চেফেরিন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন ২০২১ সালের এপ্রিলে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইউরোপিয়ান সুপার লিগের ঘোষণা দিয়েছিল ইউরোপের ১২টি ক্লাব। তবে ভক্ত-সমর্থক থেকে শুরু করে ফুটবল সংস্থাগুলোর প্রবল চাপ এবং সাবেক-বর্তমান ফুটবলারদের তীব্র সমালোচনার মুখে ৪৮ ঘণ্টার মধ্যে ভেস্তে যায় তাদের পরিকল্পনা।

২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চার বছরের জন্য উয়েফার প্রেসিডেন্ট হয়েছিলেন চেফেরিন।