২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্ড মুলার ট্রফি জিতলেন হলান্ড

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সবচেয়ে বেশি গোল করায় অনুমিতভাবেই ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারের হাতে উঠেছে জার্ড মুলার ট্রফি।

জার্ড মুলার ট্রফি জিতলেন হলান্ড

জার্ড মুলার ট্রফি হাতে বছরের সর্বোচ্চ গোলস্কোরার আর্লিং হলান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2023, 03:13 AM

Updated : 31 Oct 2023, 03:20 AM

গত মৌসুমে প্রতিপক্ষের গোলমুখে আর্লিং হলান্ড ছিলেন দুর্বার। অনুমিতভাবে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সবচেয়ে বেশি গোল করা নরওয়ের এই স্ট্রাইকারের হাতেই উঠেছে জার্ড মুলার ট্রফি।

প্যারিসে সোমবার রাতে জাকালো অনুষ্ঠানে ২০২২-২৩ মৌসুমের জার্ড মুলার ট্রফির বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় হলান্ডের নাম।

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ের পথে দারুণ অবদান রাখেন হলান্ড। জোড়া গোলে সিটির হয়ে প্রিমিয়ার লিগ অভিষেক রাঙানোর পর লিগে ৩৫ ম্যাচে তিনি করেন ৩৬ গোল, অ্যাসিস্ট ৮টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে হলান্ডের গোল ছিল ৫২টি; অ্যাসিস্ট ৯টি।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মোট ৫৬ গোল করেন নরওয়ের হলান্ড। সিটির হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ও প্রিমিয়ার লিগ জিতেন তিনি।

Image

বান্ধবী ইসাবেল ইয়োহানসেনের সঙ্গে ব্যালন দ’র অনুষ্ঠানে আর্লিং হলান্ড।

হলান্ডের চেয়ে এক গোল কম হওয়ায় এ দফায় পুরস্কারটি জিততে পারেননি পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

জার্মানির কিংবদন্তি জার্ড মুলারের নামে এই পুরস্কার ২০২১ সালে থেকে প্রবর্তন করা হয়। ২০২১-২২ মৌসুমে প্রথম এই ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি পেয়েছিলেন পোল্যান্ডের ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কি।