২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

বিএসপিএ’র বর্ষসেরা মিরাজ

দর্শক, সমর্থকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় নারী দলের মিডফিল্ডার ঋতু পর্ণা চাকমা।

বিএসপিএ’র বর্ষসেরা মিরাজ
মেহেদী হাসান মিরাজের (বাঁয়ে) হাতে পুরস্কার তুলে দিচ্ছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: বিএসপিএ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2025, 07:34 PM

Updated : 26 Aug 2026, 12:29 PM

তিন সংস্করণ মিলিয়ে এক হাজারের বেশি রান। কার্যকর অফ স্পিনে ৪০ উইকেট। অলরাউন্ড নৈপুণ‍্য দারুণ এক বছর কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বছর জুড়ে দারুণ পারফরম‍্যান্সের জন‍্য পুরস্কার পেয়েছেন এই অলরাউন্ডার। 

রাজধানীর একটি হোটেলে শুক্রবার কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২৪ তুলে দেয় ক্রীড়া সংবাদিকদের সংগঠন বিএসপিএ (বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন)। ফুটবলার ঋতু পর্ণা চাকমা ও আর্চার সাগর ইসলামকে পেছনে ফেলে মিরাজ পেয়েছেন স্পোর্টস পারসন অব দা ইয়ারের স্বীকৃতি। 

দর্শক, সমর্থকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় নারী দলের মিডফিল্ডার ঋতু পর্ণা। সব মিলিয়ে ১৫ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে ১৩ ব্যক্তি, দল ও সংস্থাকে। 

স্পোর্টস পারসন অব দা ইয়ার মেহেদী হাসান মিরাজ ভীষণ খুশি পুরস্কার পেয়ে।

“বিএসপিএকে ধন্যবাদ প্রতি বছর এই আয়োজনের জন্য। এই অনুষ্ঠান প্রতিটি অ্যাথলেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে এসে হকি, ফুটবলসহ প্রতিটি ক্ষেত্রের খেলোয়াড়দের সঙ্গে দেখা হয়, কথা হয়। এটা খুবই ভালো লাগে।”

ভুটানে খেলতে যাওয়ায় পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জয়ী ঋতু পর্ণা ছিলেন না অনুষ্ঠানে। ভিডিও বার্তায় নিজের উচ্ছ্বাস জানান তিনি। 

“আমাকে সম্মানিত করায় বিএসপিএকে আন্তরিক ধন্যবাদ। ভুটানে খেলার কারণে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি। মিস করছি। এই পুরস্কার আমাকে আগামীতে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করবে।' 

পুরস্কার পেলেন যারা

স্পোর্টস পারসন অব দা ইয়ার: চ্যাম্পিয়ন- মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), রানারআপ- ঋতু পর্ণা চাকমা (ফুটবল) ও সাগর ইসলাম (আর্চারি)।

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড- ঋতু পর্ণা চাকমা (ফুটবল)।

বর্ষসেরা ক্রিকেটার- মেহেদী হাসান মিরাজ।

বর্ষসেরা ফুটবলার- ঋতু পর্ণা চাকমা।

বর্ষসেরা আর্চার- সাগর ইসলাম।

বর্ষসেরা অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)- জহির রায়হান।

উদীয়মান ক্রীড়াবিদ- নাহিদ রানা (ক্রিকেট)।

বর্ষসেরা দাবাড়ু- মনন রেজা নীড়।

বর্ষসেরা দলগত সাফল্য- জুনিয়র বিশ্বকাপে সুযোগ পাওয়া অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল।

সক্রিয় সংস্থা- যশোর শামস-উল-হুদা অ্যাকাডেমি।

বর্ষসেরা কোচ- মওদুদুর রহমান শুভ (হকি)।

তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব- বীরসেন চাকমা (ফুটবল সংগঠক, রাঙামাটি)।

বর্ষসেরা সংগঠক- মো. ইমরুল হাসান (সভাপতি বসুন্ধরা কিংস)।

বর্ষসেরা আম্পায়ার- শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

বিশেষ সম্মাননা- হামিদুল ইসলাম।