২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিদের স্মৃতিশৌধে নিয়ে যেতে চায় বাফুফে

আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল দলকে সাভার জাতীয় স্মৃতিশৌধে নিয়ে যেতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল দলকে সাভার জাতীয় স্মৃতিশৌধে নিয়ে যেতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন সোমবার বাফুফে ভবনে তাদের পরিকল্পনার কথা জানিয়ে বলেন, "আমাদের স্বাধীনতার স্মৃতিশৌধ মেসিদের দেখাতে চাই। কিভাবে আমরা স্বাধীনতা পেয়েছি তারা তা জানুক।" "তবে সমস্যা হচ্ছে আমরা এখনো আর্জেন্টিনা দলের কাছ থেকে কোনো সূচি পাইনি। শধু এই টুকু জানি, তারা ৬ তারিখ ম্যাচ খেলবে। ৩ সেপ্টেম্বর ঢাকায় আসবে। তাই আমরা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছি না," বলেন সালাউদ্দিন। আর্জেন্টিনা দলের সদস্যরা কলকাতায় মাদার তেরেসা যাদুঘর পরিদর্শন করবেন। বিডিনিউজ টিয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৩৮ ঘ.