২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনালে ঢাকা

সিলেট স্টেডিয়ামে বৃহস্পতিবার যুবক ফোন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে ঢাকা জেলা নোয়াখালী জেলাকে ২-১ গোলে হারিয়ে আসরের ফাইনালে উত্তীর্ণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2006, 10:03 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

খেলার ৩৪ মিনিটে জাতীয় দলের স্ট্রাইকার আলফাজ আহমেদের গোলে এগিয়ে যায় নোয়াখালী জেলা। তবে প্রথমার্ধের শেষ মিনিটে ঢাকা জেলার রিবন গোল করে খেলায় সমতা আনেন। দ্বিতীয়ার্ধের খেলার ৩৪ মিনিটে ঢাকা জেলা পেনাল্টি থেকে গোল করে দলকে ফাইনালে নিয়ে যান।

ঢাকা জেলার আল আমিনকে তার তুখোড় পারফরমেন্সের জন্য ম্যান অব দি ম্যাচ নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার অপর সেমিফাইনালে স্বাগতিক সিলেট জেলা নারায়ণগঞ্জের বিরুদ্ধে মাঠে নামবে। রোববার ৩ সেপ্টেম্বর সিলেট স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।