ওয়ার্ল্ড ক্লাসিকে ভালো শুরু সিদ্দিকুরের
ভারতের নয়া দিল্লিতে প্যানাসনিক ওপেনে যৌথভাবে দ্বিতীয় হওয়া সিদ্দিকুর রহমান সিঙ্গাপুরেও শুরুটা খারাপ করেননি। ওয়ার্ল্ড ক্লাসিক চ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ড শেষে যৌথভাবে সপ্তম স্থানে আছেন বাংলাদেশের সেরা এই গলফার।
সিঙ্গাপুরের ল্যাগুনা ন্যাশনাল গলফ ও কান্ট্রি ক্লাবে বৃহস্পতিবার পারের সমান শট খেলে সিদ্দিকুরের সঙ্গে আরও ১০ জন সপ্তম স্থানে আছেন।
প্রথম রাউন্ডে সমান তিনটি করে বার্ডি ও বোগি করেন সিদ্দিকুর।
সাড়ে সাত লাখ মার্কিন ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে শীর্ষে আছেন দক্ষিণ কোরিয়ার জিউনঘুন ওয়াং।
