চোটাক্রান্ত মেসিকে নিয়েই আর্জেন্টিনার বাছাইয়ের দল
তবে চোটের কারণেই বিশ্বকাপ বাছাইয়ের পরের দুই ম্যাচের দলে নেই আনহেল দি মারিয়া।
চোটের কারণে বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে লিওনেল মেসি। খেলতে পারছেন না ইন্টার মায়ামির হয়ে। কবে নাগাদ তিনি ফিরবেন, তাও নিশ্চিত নয়। তারপরও তাকে নিয়েই বিশ্বকাপ বাছাইয়ের পরের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
পায়ের পুরনো চোটে ক্লাবের সবশেষ চার ম্যাচে খেলতে পারেননি ৩৬ বছর বয়সী তারকা। তার ফেরার সম্ভাব্য সময়ের বিষয়েও এখন পর্যন্ত কিছু জানায়নি মেজর সকার লিগের দল মায়ামি।
গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে শুরুর ম্যাচে দলের জয়ের নায়ক ছিলেন তিনি। একুয়েডরের বিপক্ষে দারুণ ফ্রি কিকে একমাত্র গোলটি করেছিলেন তিনি। তবে খেলেননি বলিভিয়ার বিপক্ষে পরের ম্যাচে।
আসছে দুই ম্যাচের জন্য স্কালোনির ৩৪ সদস্যের দলে নেই চোটাক্রান্ত অ্যাটাকিং মিডফিল্ডার আনহেল দি মারিয়া। তবে সুস্থ হয়ে দলে ফিরেছেন ফরোয়ার্ড পাওলো দিবালা।
আগামী ১২ অক্টোবরে বুয়েন্স আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে মেসিরা। এরপর তারা খেলবে স্বাগতিক পেরুর বিপক্ষে।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: হুয়ান মুস্সো (আতালান্তা), এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), ওয়াল্তার বেনিতেস (পিএসভি) ও ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), হেরমান পেস্সেইয়া (রেয়াল বেতিস), গনসালো মন্তিয়েল (নটিংহ্যাম ফরেস্ট), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম), নিকোলাস তাগলিয়াফিকো (অলিম্পিক লিওঁ), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লুকাস এসকিভেল (আতলেতিকো পারানায়েনসে), লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), মার্কো পেল্লেগ্রিনো (এসি মিলান) ও মার্কোস আকুনা (সেভিয়া)
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (রোমা), রদ্রিগো দে পল (আতলেকিতো দে মাদ্রিদ), গিদো রদ্রিগেস (বেতিস), ফাকুন্দো বুয়োনানোত্তে (ব্রাইটন), এনসো ফের্নান্দেস (চেলসি), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), এসেকিয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন), ব্রুনো জাপেল্লি (আথলেতিকো পারানায়েনসে) ও জিওভানি লো সেলসো (টটেনহ্যাম)
ফরোয়ার্ড: লুকাস বেলত্রান (ফিওরেন্তিনা), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), কার্লোস আলকারাস (সাউথ্যাম্পটন), থিয়াগো আলমাদা (আতালান্তা ইউনাইটেড), পাওলো দিবালা (রোমা), ফাকুন্দো ফারিয়াস (ইন্টার মায়ামি) ও লুকাস ওকাম্পোস (সেভিয়া)
