২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শেষ মুহূর্তে কোর্তোয়াকে হারাল রেয়াল মাদ্রিদ

বার্সেলোনার বিপক্ষে মহারণে প্রথম পছন্দের গোলরক্ষককে পাবে না তারা

শেষ মুহূর্তে কোর্তোয়াকে হারাল রেয়াল মাদ্রিদ

রেয়াল মাদ্রিদ গোলরক্ষক তিবো কোর্তোয়া। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Oct 2026, 05:05 PM

Updated : 25 Oct 2026, 05:04 PM

মৌসুমের প্রথম ক্লাসিকোর বাকি স্রেফ কয়েক ঘণ্টা। এই সময়ে এসে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একজন তিবো কোর্তোয়াকে হারাল রেয়াল মাদ্রিদ। অসুস্থতায় বার্সেলোনার বিপক্ষে মহারণ থেকে ছিটকে গেছেন তারকা এই গোলরক্ষক।

কাম্প নউয়ে রোববার মুখোমুখি হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু মাঠের লড়াই।

ম্যাচটির জন্য রেয়ালের ঘোষিত দলে ছিলেন ৩৪ বছর বয়সি কোর্তোয়া। ‘ফ্লু’ এর কারণে শেষ মুহূর্তে এসে প্রথম পছন্দের গোলরক্ষককে হারানোর কথা রোববার জানায় স্পেনের সফলতম ক্লাবটি।

কোর্তোয়ার ছিটকে পড়া জুজে মরিনিয়োর জন্য বিশাল বড় ধাক্কা। তার অনুপস্থিতিতে দলটির পোস্ট সামলানোর দায়িত্ব থাকবে আন্দ্রি লুনিনের কাঁধে।

অনেক দিন ধরে রেয়ালের একাদশে সুযোগ পান না লুনিন। সবশেষ খেলেন তিনি গত ৩ মে, এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে।

মূল দলের স্কোয়াডে ডাক পেয়েছেন ইলিয়া ভলোশিন। ম্যাচের স্কোয়াডে থাকা অন্য গোলরক্ষক সের্হিও মেস্ত্রে।

লা লিগায় বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে থেকে তিন নম্বরে আছে রেয়াল। ৯ ম্যাচে শতভাগ জয়ে শীর্ষে বার্সেলোনা।