২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি শিক্ষক সমিতির নেতৃত্বে আনোয়ার-আলমগীর

নির্বাচনে তিনটি প্যানেল থেকে ১১ পদের বিপরীতে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

শাবি শিক্ষক সমিতির নেতৃত্বে আনোয়ার-আলমগীর

সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন (বামে) ও সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর কবির।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2024, 10:43 PM

Updated : 07 Mar 2024, 10:43 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের অধ্যাপক মো. আলমগীর কবির জয়ী হয়েছেন।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মুনশী নাসের ইবনে আফজাল।

কমিটিতে সহসভাপতি পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহা. ফরহাদ রাব্বী, কোষাধ্যক্ষ ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক রাজিয়া সুলতানা চৌধুরী এবং যুগ্ম-সম্পাদক পদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য হয়েছেন- অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. মাহবুবুল হাকিম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফুল এলাহী কাওছার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হযরত আলী, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম সায়েম, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক ও নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনি পাল।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩৯০ জন ভোট প্রদান করেন।

নির্বাচনে তিনটি প্যানেল থেকে ১১ পদের বিপরীতে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।