২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ২ বাইকের সংঘর্ষে ব্যবসায়ী ও কর্মচারী নিহত

আহত অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।  

মুন্সীগঞ্জে ২ বাইকের সংঘর্ষে ব্যবসায়ী ও কর্মচারী নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত মো. ইয়াসিন (বায়ে) এবং সাইমন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 09:52 AM

Updated : 14 Jun 2023, 09:52 AM

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে শ্রীনগর-দোহার বাইপাস সড়কে উপজেলার জুশুরগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান।  

নিহতরা হলেন- শ্রীনগর বাজারের মুদি দোকানি ও গিয়াস উদ্দিনের ছেলে মো. ইয়াসিন (২২) এবং দোকানের কর্মচারী উপজেলার বাবুর দিঘিরপাড় গ্রামের শামসুল ইসলামের ছেলে সাইমন (১৮)।

আহতরা হলেন- উপজেলার ফুলকুচি এলাকার রাতুল (২৫) ও ফারদিন (১৮) এবং কয়কীর্তন গ্রামের জয় (১৯)।

আহতদের বরাত দিয়ে পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে তিনজন এবং অন্যটিতে দুজন ছিলেন। দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। 

হাসপাতালের চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। সাইমনকে ঢাকায় স্থানান্তর করা হলে তিনি পথেই মারা যান। 

আহত অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।  

ওসি আমিনুল বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।