বাইকের সামনে নম্বর প্লেট বসানোর ভিড়
মোটরসাইকেলের পেছনের অংশের পাশাপাশি সামনের অংশেও নম্বর প্লেট বসাতে বলেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পেছনের নম্বর প্লেট আরএফআইডি হলেও সামনের অংশের প্লেট সাধারণ হলেই চলবে। ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকায় বিভিন্ন বাইক অ্যাক্সেসরিজের দোকানে ভিড় করছেন বাইকাররা।
