সিলেটের সুরমা নদী থেকে মরদেহ উদ্ধার
নিহতের বয়স ৫০, মুখে দাঁড়ি আছে; গায়ে কালো রংয়ের প্যান্ট ও চেক শার্ট পরা।
সিলেটের সুরমা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেহ নগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান জানান।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, লাশটি অন্য কোথাও থেকে ভেসে এসেছে। কারণ, মৃত ব্যক্তিকে স্থানীয় কেউ চিনতে পারেননি।
“নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার মুখে দাঁড়ি আছে; গায়ে কালো রংয়ের প্যান্ট ও চেক শার্ট পরা। শরীরে আঘাতের চিহ্ন নেই। লাশটি অন্তত ১৫ থেকে ২০ দিন পানিতে ছিল। যার কারণে ফুলে গিয়ে বিরূপ আকার ধারণ করেছে।
ওসি বলেন, লাশের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
