হবিগঞ্জে তিন যানবাহনের সংঘর্ষে দুজন নিহত
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুটকি ব্রিজ এলাকায় শুক্রবার বিকাল ৫টার দিকে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে এই সংঘর্ষ হয় বলে জানান বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান।
নিহতরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের রাজা মিয়ার ছেলে মজনু মিয়া (৫০) এবং নুর জাহান বেগম (৩০)।
আহত তিনজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
ওসি বলেন, দুর্ঘটনা কবলিত তিনটি গাড়ি পুলিশ জব্দ করেছে।
