২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩২ ডেঙ্গু রোগী শনাক্ত

জেলায় এ পর্যন্ত এক হাজার ১৪৩ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩২ ডেঙ্গু রোগী শনাক্ত

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 01:21 PM

Updated : 12 Aug 2023, 01:21 PM

মানিকগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে; জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩২ রোগী শনাক্ত হয়েছে।

শনিবার সকালে মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসের ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার মোস্তফা কাদের রিসাদ এ তথ্য জানান।

তিনি বলেন, “জেলায় শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের পর্যালোচনা করে দেখা গেছে, তারা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।”

এই কর্মকর্তা আরও বলেন, জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক হাজার ১৪৩ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন ১২২ রোগী।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল ৩৫, সাটুরিয়া উপজেলায় ৯, সিংগাইর উপজেলায় পাঁচ, ঘিওর উপজেলায় তিন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ২১ রোগী ভর্তি রয়েছেন।

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কাজী এ কে এম  রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  মানিকগঞ্জ সদর হাসপাতালে ডেঙ্গু রোগীরদের আলাদা ওয়ার্ড রয়েছে। বর্তমান এই  হাসপাতালে ৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।