২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছাত্রলীগ কর্মী হত্যাচেষ্টায় আরো ৪ আসামি গ্রেপ্তার

ছাত্রলীগের চার কর্মীকে হাসপাতালের একটি কক্ষে আটকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আসামিরা।

বরিশালে ছাত্রলীগ কর্মী হত্যাচেষ্টায় আরো ৪ আসামি গ্রেপ্তার

চার ছাত্রলীগ কর্মীকে হত্যাচেষ্টা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 05:39 PM

Updated : 30 Aug 2022, 05:39 PM

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চার ছাত্রলীগ কর্মীকে হাসপাতালের কক্ষে আটকে হত্যাচেষ্টা মামলার আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ নিয়ে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার গভীর রাতে বরিশাল নগরী থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে র‌্যাব-৮।

গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্বহনি গ্রামের মালেক মাঝির ছেলে কামাল মাঝি (৩০), আবুল মাঝির ছেলে মো. সোহাগ (২৫), রতন মাঝির ছেলে আল-আমিন মাঝি (২৫) এবং মোস্তাফিজুর রহমানের ছেলে মাকসুদুর রহমান মিরাজ (৩৭)।

র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তারকৃত চারজনকে মঙ্গলবার দুপুরে মেহেন্দীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আধিপত্য বিস্তার নিয়ে রোববার দুপুরে ছাত্রলীগের এক কর্মীকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে ও কুপিয়ে জখম করে প্রতিপক্ষেরা। পরে তিনি উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও হামলা করা হয়।

এ সময় চারজনকে একটি কক্ষে আটকে রামদা, চাইনিজ কুড়াল, জিআই পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আসামিরা। এ সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় রোববার ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে ছাত্রলীগ কর্মী ইমরান খান বাদী হয়ে মামলা করেন।

মামলার পর ওই রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সোহেল মোল্লাসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

আরও পড়ুন:

পুরনো খবর:

বরিশালে ছাত্রলীগকর্মী হত্যাচেষ্টা মামলায় কাউন্সিলর কারাগারে