২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের ছয় আসনে ৪ নৌকা, ২ ঈগল

রোববার রাতে নিজের কার্যালয় থেকে এ ফল ঘোষণা করেন জেলা রিটা‍র্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।

যশোর প্রতিনিধি

Published : 08 Jan 2024, 01:05 AM

Updated : 08 Jan 2024, 01:25 AM

যশোরের ছয়টি আসনের মধ্যে চারটিতে নৌকা ও দুটিতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

রোববার রাতে যশোরের রিটা‍র্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এ ফলাফল ঘোষণা করেন।

যশোর-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের শেখ আফিল উদ্দিন ১ লাখ ৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে আশরাফুল আলম লিটন পেয়েছেন ১৯ হাজার ৪৭৭ ভোট।

যশোর-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. তৌহিদুজ্জামান ১ লাখ ৬ হাজার ৩৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৮৮২ ভোট।

যশোর-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কাজী নাবিল আহমেদ ১ লাখ ২১ হাজার ৭২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মোহিত কুমার নাথ ঈগল প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৫১১ ভোট।

যশোর-৪ আসনে নৌকা নিয়ে এনামুল হক বাবুল ১ লাখ ৮১ হাজার ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী জহুরুল হক পেয়েছেন ১০ হাজার ৩৪৬ ভোট।

যশোর-৫ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী ৭৭ হাজার ৪৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার স্বপন ভট্টাচার্য পেয়েছেন ৭২ হাজার ৩৩২ ভোট। 

যশোর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুল ইসলাম ঈগল প্রতীক ৪৮ হাজার ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার ৩৯ হাজার ২৬৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।