২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ না পেয়ে সিলেটে প্রকৌশলীকে হুমকি, থানায় জিডি

“এক পর্যায়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দেন।”

বিদ্যুৎ না পেয়ে সিলেটে প্রকৌশলীকে হুমকি, থানায় জিডি

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর কার্যালয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2023, 03:02 PM

Updated : 19 Apr 2023, 03:02 PM

সিলেটে বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ এক গ্রাহক প্রকৌশলীকে মোবাইল ফোনে হুমকি দিয়েছেন; এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

মঙ্গলবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) প্রকৌশলী শামছ-ই-আরেফিন মহানগর পুলিশের কোতোয়ালী থানায় এ জিডি করেন।

জিডিতে প্রকৌশলী উল্লেখ করেছেন, সোমবার বিকাল ৫টা ১০ মিনিটে সরকারি মোবাইল ফোনে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে প্রথমে বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে চান। এরপর তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। এক পর্যায়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দেন।

প্রকৌশলী শামছ-ই-আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার পর থেকে আমি ও কর্মচারীরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এতে দপ্তরের কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।“