২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিউটি শেষে ফাঁড়িতে ফিরছিলেন পুলিশ সদস্য, পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত

পুলিশ জানায়, ফাঁড়ির সামনেই ঘটনাটি ঘটে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 11:02 PM

Updated : 29 Oct 2023, 11:02 PM

সিলেট নগরীর আম্বরখানায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন; তিনি দায়িত্ব শেষে ফাঁড়িতে ফিরছিলেন।

রোববার রাত ৯টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ।

নিহত বোরহান উদ্দিন ওই ফাঁড়িতে এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

তিনি জেলার গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বাসিন্দা।                             

পুলিশ কর্মকর্তা আজবাহার আলী বলেন, “বোরহান উদ্দিন দায়িত্ব পালন শেষে অটোরিকশায় চড়ে ফাঁড়িতে ফিরছিলেন। ফাঁড়ির সামনে এসে পৌঁছলে একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বোরহান মারা যান। পুলিশ পিকআপটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।”