২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ‘গাছ নিয়ে বিরোধে লাঠির আঘাতে’ প্রোঢ়ের মৃত্যু

“ঘটনার পর মহিউদ্দিন পরিবার নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান।”

কুমিল্লায় ‘গাছ নিয়ে বিরোধে লাঠির আঘাতে’ প্রোঢ়ের মৃত্যু

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2022, 11:20 PM

Updated : 17 Dec 2022, 11:20 PM

কুমিল্লার তিতাসে পেয়ারা গাছ নিয়ে বিরোধের জেরে ‘চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মাজিদপুর ইউনিয়নের মাজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস জানান।

নিহত নজরুল ইসলাম (৫৫) ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার আগে দুই পরিবারের নারীদের মধ্যে বাড়ির সীমানায় একটি পেয়ারা গাছ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নজরুল ইসলাম এবং তার চাচাতো ভাই মহিউদ্দিন এগিয়ে আসেন। এ সময় দুই ভাই বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে মহিউদ্দিন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়।

“ঘটনার পর মহিউদ্দিন পরিবার নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান।”

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে ওসি সুধীন চন্দ্র বলেন,  “শুনেছি পেয়ারা গাছ নিয়ে কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”