২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে মরা ছাগলের মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2024, 07:00 PM

Updated : 02 Jan 2024, 06:59 PM

খাগড়াছড়িতে মরা ছাগলের মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।

মঙ্গলবার বিকালে শহরের খাগড়াছড়ি বাজারে অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন জানান।

তিনি বলেন, ব্যবসায়ী মো. ওয়াসিমের বিরুদ্ধে মরা ছাগলের মাংস বিক্রির অভিযোগ পেয়েছি। পরে ভেটেরিনারি চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে মৃত ছাগলের মাংস বিক্রির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, মৃত ছাগলের মাংস ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে তাকে সতর্ক করা হয় বলে জানান তিনি।