২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

চার দিন আগে নিখোঁজ হয়েছিলেন এই জেলে।

চাঁদপুরে মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2022, 05:40 PM

Updated : 02 Dec 2022, 05:40 PM

চাঁদপুরে মেঘনা নদীতে নিখোঁজের চার দিন পর জেলে শাহাবুদ্দিনের (২২) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। 

শুক্রবার পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান জানান। 

শাহাবুদ্দিন চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বাসিন্দা। 

গত সোমবার সকালে মেঘনা মোহনায় জেলে ট্রলারের সঙ্গে একটি যাত্রীবাহী ট্রলারের ধাক্কা লাগে। এ ঘটনায় পানিতে পড়ে নিখোঁজ হন জেলে শাহাবুদ্দিন। চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওইদিন সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও তার সন্ধান পায়নি। 

ওসি কামরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।