২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট বাইক আরোহী তরুণ

ওই তরুণ নতুন কেনা বাইক নিয়ে বাড়ি থেকে সদর উপজেলার কাউগাঁও যাচ্ছিলেন।

দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট বাইক আরোহী তরুণ

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 05:37 PM

Updated : 10 Dec 2022, 05:36 PM

দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তরুণ এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার দুপুর ১টার দিকে শহরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে বলে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম জানান।

নিহত আসিফ (১৭) শহরের নিমনগর বালুবাড়ী এলাকার কিবরিয়ার ছেলে। 

পরিবারের বরাত দিয়ে ওসি তানভীরুল জানান, আসিফ নতুন কেনা মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে সদর উপজেলার কাউগাঁও এলাকায় যাচ্ছিলেন। পথে ওই হাসপাতালের সামনে থাকা গতি নিয়ন্ত্রকে এসে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক আসিফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহতের পরিবারের কেউ এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি। তবে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।