২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় অটোরিকশা ও ভটভটি সংঘর্ষে নিহত বেড়ে ৩

দুর্ঘটনায় নিহত দুই শিশুর বাবা-মা গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

বগুড়ায় অটোরিকশা ও ভটভটি সংঘর্ষে নিহত বেড়ে ৩

বগুড়ায় সরিয়ে নেওয়া হচ্ছে দুর্ঘটনা কবলিত ভটভটিটি।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 01:57 PM

Updated : 27 Jun 2023, 02:35 PM

বগুড়ায় সদর উপজেলায় অটোরিকশা এবং ভটভটির সংঘর্ষে দুই শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে৷ গুরুতর আহত হয়েছেন শিশুদের বাবা-মা।

মঙ্গলবার সকালে উপজেলার এরুলিয়া এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান৷

নিহতরা হলেন- অটোরিকশা চালক আমিনুল ইসলাম (৩০), শিশু আশামনি (৭), খাদিজা (৩)।

এ ঘটনায় আহত হয়েছেন গাইবান্ধার পলাশবাড়ীর চকবাউলিয়া গ্রামের রাশেদ শেখ (৩০) ও তার স্ত্রী জোস্না বেগম (২৫)। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। নিহত দুই শিশু রাশেদ ও জোস্নার সন্তান ।

পুলিশ কর্মকর্তা শাহীনুজ্জামান জানান, সকালে এরুলিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা এবং ভটভটির সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশু মারা যায়। এ ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

ছিলিমপুর মেডিকেল কলেজ ফাঁড়ির এসআই লালন হোসেন জানান, হাসাপাতালে আনার পর দুর্ঘটনায় আহত এক শিশু ও অটোরিকশার চালক মারা যান।