২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির গণিত বিভাগের ১১ শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এ স্বর্ণপদক দেওয়া হয়।

শাবির গণিত বিভাগের ১১ শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১১ শিক্ষার্থী পেয়েছেন স্বর্ণপদক।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 07:37 PM

Updated : 01 Aug 2023, 07:37 PM

কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১১ শিক্ষার্থী পেয়েছেন স্বর্ণপদক।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও সনদপত্র তুলে দেন শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

স্বর্ণপদক প্রাপ্ত ১১ শিক্ষার্থীর মধ্যে তিনজন স্নাতক ও থিসিস উভয় ক্যাটাগরিতে এবং আটজন একটি ক্যাটাগরিতে পদক পেয়েছেন।

স্নাতক ও থিসিস ক্যাটাগরিতে স্বর্ণপদক প্রাপ্তরা হলেন- শিফা বেগম, সাঈদ ইমাম মাহদী ও নাসরিন আক্তার তানিয়া।

একটি ক্যাটাগরিতে স্বর্ণপদক প্রাপ্তরা হলেন- থিসিসে রিনা পাল, ফাহমিদা আফরোজ, স্নাতকোত্তরে মো. শাহনেওয়াজ ভুঁইয়া, উম্মে তাহেরা, রুমা আক্তার, মোহাম্মদ নোমান ও মো. এবাদুর রহমান এবং স্নাতকে মো. শাহিদুল ইসলাম।

গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহবুবুর রশিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, শাবির সহ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সায়েদ বদিউজ্জামান ফারুক ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এ ম নুরুল আলমসহ আরও অনেকেই।