২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যু

এই দম্পতি ঘরের আলমারি একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে জানায় পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 10:07 PM

Updated : 24 Jul 2023, 12:37 AM

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মারা গেছেন। 

রোববার সন্ধ্যায় উপজেলার কৈলাটি ইউনিয়নের কান্দারবাড়ী বিষমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবুল কালাম জানান। 

নিহতরা হলেন- ওই গ্রামের সায়েদুল ইসলাম (৩০) এবং তার স্ত্রী আফসানা আক্তার (২৬)। 

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, এই দম্পতি ঘরের আলমারি একস্থান থেকে অন্যস্থানে নিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের ছেঁড়া তারে আলমারি জড়িয়ে যায়। 

এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই মারা যান।