২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ২৪ ঘণ্টায় ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত

জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২২২ রোগী।

নরসিংদীতে ২৪ ঘণ্টায় ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত

নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 05:48 PM

Updated : 26 Jul 2023, 05:48 PM

নরসিংদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখী; জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৯ রোগী শনাক্ত হয়েছেন।

বুধবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি হাসপাতালে ১৮ ও বেসরকারি হাসপাতালে এক রোগী শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন বলেন, “২৪ ঘণ্টায় নরসিংদীর বিভিন্ন হাসপাতালে নতুন ১৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩২। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ রোগী।”

তিনি আরও বলেন, “এর মধ্যে জেলা হাসপাতালে ১৫, সদর হাসপাতালে আট, মনোহরদী উপজেলায় তিন, পলাশ উপজেলা পাঁচ ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগী ভর্তি রয়েছেন।

এ জেলায় চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা ২২২; এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।