২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত

গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত

সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 09:58 AM

Updated : 11 Jun 2023, 01:40 PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। 

রোববার সকাল ৬টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজার সংলগ্ন খেজুর গাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল রানা। 

দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বহেরাতলী গ্রামের মজিবুর রহমানের ছেলে সজীব হোসেন (৩০) ও একই গ্রামের হাইলি মিয়ার ছেলে শাহিন মিয়া (২২)।

এসআই রানা আরও জানান, ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথে খেজুর গাছ এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের। 

“এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত হন আরেকজন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।” 

ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এসআই রানা।