নেত্রকোণায় নির্বাচনের আগে-পরে সহিংসতার প্রতিবাদে মানববন্ধন
ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে জেলা পূজা উদযাপন কমিটির নেতারা ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সহিংসতার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন করেছে জেলা পূজা উদযাপন কমিটি।
শনিবার সকাল ১১টায় দেশব্যাপী বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কর্মসূচির অংশ হিসেবে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এই মানববন্ধন হয়।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জেলা পূজা উদযাপন কমিটির নেতারা ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার বলেন, দেশব্যাপী নির্বাচনের আগে ও পরে যে সহিংসতা হয়েছে তা কোনো মতেই কাম্য নয়।
সঠিক বিচারের মাধ্যমে সহিংসতাকারীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।
এ সময় মানববন্ধনে আরও বক্তব্য দেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিতাংশু বিকাশ আচার্যসহ অন্যরা।
