২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে পদ্মার এক কাতল বিক্রি ২৯ হাজারে

মাছটি প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা দরে ২৮ হাজার ৮৭৫ টাকায় বিক্রি করেন মাছ বিক্রেতা।

রাজবাড়ীতে পদ্মার এক কাতল বিক্রি ২৯ হাজারে

পদ্মায় জেলের জালে ধরা পড়ে সাড়ে ১৭ কেজি ওজনের কাতল মাছটি

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 07:18 PM

Updated : 02 Apr 2023, 07:18 PM

রাজবাড়ীর পদ্মা-যমুনার মোহনায় জেলেদের জালে ধরা পড়া এক কাতল বিক্রি হয়েছে ২৯ হাজার টাকায়।

রোববার ভোরে আনোয়ার হালদার নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। যার ওজন সাড়ে ১৭ কেজি বলে গোয়ালন্দ উপজেলা মৎস কর্মকর্তা শাহারিয়া জামান জানান।

স্থানীয়দের বরাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে জেলে আনোয়ার হালদারসহ কয়েকজন নদীতে মাছ ধরতে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলেও তারা কোনো মাছ পাচ্ছিলেন না। পরে তারা পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন। এক পর্যায়ে জাল তোলে বিশাল কাতল মাছের দেখা পান।

“সকালে জেলে মাছটি দৌলতদিয়া ফেরী ঘাটে নিয়ে আসেন। সেখানে মো. শাহজাহান শেখ নামের স্থানীয় এক মাছ ব্যবসায়ী প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার টাকায় মাছটি কিনে নেন।”

শাহজাহান শেখ বলেন, “মাছটি কেজিতে ৫০ টাকা লাভে ২৮ হাজার ৮৭৫ টাকায় বিক্রি করি।”

গোয়ালন্দ উপজেলা মৎস কর্মকর্তা আরও বলেন, “বড় বড় মাছ নদীর গভীরে বাস করে। পদ্মায় পানি কমে যাওয়ায় খাবারের সন্ধানে পাঙ্গাস, রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ উপরের দিকে চলে এলে জেলেদের জালে ধরা পড়ে।”