২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক আমির খসরুর মা খুনের ৫ মাস পর রাজমিস্ত্রি গ্রেপ্তার

পুলিশ বলছে, সেতারা হালিমের বাড়িতে আসামি শুক্কুর আলী রাজমিস্ত্রির কাজ করেছেন।

সাংবাদিক আমির খসরুর মা খুনের ৫ মাস পর রাজমিস্ত্রি গ্রেপ্তার

সাংবাদিক আমির খসরুর মা সেতারা হালিম হত্যার পাঁচ মাস পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2022, 09:31 PM

Updated : 19 Oct 2022, 09:31 PM

সাংবাদিক আমির খসরুর মা সেতারা হালিম হত্যার পাঁচ মাস পর এক আসামিকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পিরোজপুরের পুলিশ। 

বুধবার পিরোজপুর শহরের ভাগরথী চত্বর থেকে আসামিকে গ্রেপ্তার করা হয় বলে পিরোজপুর ডিবি পুলিশের (দক্ষিণ) ওসি মো. জাকারিয়া জানান।

গ্রেপ্তার শুক্কুর আলী হাওলাদার (৩৫) পিরোজপুর শহরের সিআইপাড়া এলাকার হাবিব হাওলাদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

১৬ মে সকালে পিরোজপুর পৌর শহরের সিআইপাড়া এলাকার নিজ বাসভবন থেকে সাংবাদিক আমির খসরুর মা সেতারা হালিমের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার তিন দিন পরে ১৮ মে আমির খসরু বাদী হয়ে অজ্ঞাত আসামি করে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা করেন।

পিরোজপুর ডিবি পুলিশের (দক্ষিণ) ওসি জাকারিয়া বলেন, “সেতারা হালিম হত্যা মামলাটি ছিল সম্পূর্ণ ক্লু-লেস। থানা পুলিশের সঙ্গে সঙ্গে ডিবি পুলিশও এর তদন্ত করে আসছিলো। তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন কৌশল ব্যবহার করে পাঁচ মাস পরে আসামি রাজমিস্ত্রি শুক্কুর আলী হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

“সেতারা হালিমের বাড়িতে শুক্কুর আলী রাজমিস্ত্রির কাজ করেছেন। ফলে ঘরের ভিতরের প্রবেশের জায়গাগুলা তার পরিচিত ছিলো। টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরির জন্যই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। আরও কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,” যোগ করেন ওসি। 

আরও পড়ুন:

পুরনো খবর:

পিরোজপুরে নিখোঁজের ১১ দিন পর যুবকের লাশ উদ্ধার